- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে। - এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। - শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund. - ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে। - UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। - UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। - ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। - UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।