সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNFICYP) বর্তমান ফোর্স কমান্ডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? [মে, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম
সঠিক উত্তর
সঠিক উত্তর: লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সাইপ্রাসে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার:
- সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNFICYP) ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম নিযুক্ত হয়েছেন।
- এপ্রিল ৯, ২০২৬-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হয়ে এই দায়িত্ব গ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেন।
• লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরের বেশি সময় ধরে নেতৃত্ব ও কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১০ম পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০২৪ সালে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
• সেনাবাহিনীতে কর্মজীবনের শুরুর দিকে মিনহাজুল আলম পদাতিক বিভাগে বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁর জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর হয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেক্টর কমান্ডার (২০২০-২০২১) এবং পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক (১৯৯৯-২০০০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উৎস: i) প্রথম আলো।
ii) UN ওয়েবসাইট। [link]
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন