UNFCCC: - UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change. - UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়।- এটি ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।- UNFCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। উৎস: UNFCCC ওয়েবসাইট।