- UNESCO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি। - ফিলিস্তিনের ইউনেস্কোর পূর্ণাঙ্গ সদস্য হওয়াকে কেন্দ্র করে ২০১৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইউনেস্কো ত্যাগ করে। এতে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৫টি থেকে ১৯৩টিতে নেমে আসে। - যুক্তরাষ্ট্র এর আগে ১৯৮৪ সালে ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে ২০০৩ সালে পুনরায় সদস্যপদ গ্রহণ করে। - UNESCO এর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)। - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। (তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)