জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) এর প্রধান পদ প্রশাসক (Administrator)।
UNDP: - UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme. - জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP। - এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। - প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫। - সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। - বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
⇒ জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP। - জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি। - উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। - প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। - এই সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে। - স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে। - ইউএনডিপির পরিচালনা পরিষদের সদস্য ৪৮ জন।
উল্লেখ্য, - জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে। - তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।