এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- UNDP-এর মতে সুশাসনের উপাদান ৯টি।
UNDP ও সুশাসন:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক নীতির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে সুশাসনের সংজ্ঞা প্রদান করে। UNDP-এর মতে, “একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন” (Good Governance is the exercise of economic, political and administrative authority to manage a country's affairs at all levels)।
- UNDP এর মতে, সুশাসনের ৯টি উপাদান রয়েছে।
- এগুলো হলো— স্বচ্ছতা, আইনের শাসন, সকলের অংশগ্রহণ, সংবেদনশীলতা, সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, সমতা, ন্যায্যতা, জবাবদিহিতা এবং কৌশলগত লক্ষ্য।
বিভিন্ন সংস্থার মত অনুযায়ী সুশাসনের মূল উপাদান ভিন্ন ভিন্নভাবে নির্ধারিত হয়েছে:
- Asian Development Bank (এডিবি) এর মতে, সুশাসনের মূল উপাদান ৪টি।
- UNDP এর মতে, এটি ৯টি।
- জাতিসংঘের মতে, সুশাসনের মূল উপাদান ৮টি।
- বিশ্বব্যাংকের মতে, সুশাসনের মূল উপাদান ৬টি।
এছাড়াও,
- প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্যও সুশাসনের মূল উপাদান ৪টি উল্লেখ করেছেন।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও UNDP ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?
Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?
সুশাসনের মূল ভিত্তি কী?