- ১৯৮৮ সাল থেকে আইপিসিসি জলবায়ু সম্পর্কিত ছয়টি প্রতিবেদন প্রকাশ করেছে।
- ১ থেকে ১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-২৬’ বসার তিন মাস আগে আইপিসিসি ৬ষ্ঠ সমীক্ষার অংশ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।
- ‘নীতিনির্ধারকদের জন্য সারসংক্ষেপ’ শিরোনামে প্রকাশিত ৪২ পৃষ্ঠার এই প্রতিবেদনের বরাত দিয়ে গার্ডিয়ানের খবরে বলা হয়, আগামী দুই দশকের মধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
- এবারের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত জলবায়ু বদলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলে বরফ ও হিমবাহ গলে যাওয়া, তাপদাহ, বন্যা আর খরার মতো ঘটনা বাড়ছে মানুষের নানা কার্যক্রমের কারণেই।
- এ প্রতিবেদনকে মানবজাতির জন্য সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘কোড রেড’ হিসেবে বর্ণনা করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জ্বালানি হিসেবে কয়লা এবং উচ্চমাত্রায় দূষণ ঘটানো জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত দ্রুত সম্ভব বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
- এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমাদের গ্রহটাকে ধ্বংস করে ফেলার আগে এই প্রতিবেদনের মধ্য দিয়েই কয়লা ও ফসিল ফুয়েলের মৃত্যুঘণ্টা বাজানো উচিত।’
উৎস: পত্রিকা রিপোর্ট