মূল বিষয়বস্তুতে যান

'UN Peacekeeping'-এর 'Capstone Doctrine' প্রথম কত সালে প্রকাশিত হয়?

সঠিক উত্তর

২০০৮ সালে

সঠিক উত্তর: ২০০৮ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। - যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।⇒ ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।উল্লেখ্য,- জাতিসংঘ শান্তিরক্ষার "Capstone Doctrine" প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালে।- ‘Capstone Doctrine’ হলো United Nations Peacekeeping Operations: Principles and Guidelines নামক একটি নথি, যা ২০০৮ সালের ১৮ জানুয়ারি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের জন্য প্রকাশিত হয়। এটি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের (UN Peacekeeping) মূল নীতি, নির্দেশিকা এবং কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে। এই নথি শান্তিরক্ষা মিশনের পরিকল্পনাকারী ও প্রতিনিধিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক দলিল হিসেবে কাজ করে।উৎস: United Nations Peacekeeping. [link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৪৮ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ২০০৮ সালে সঠিক
  4. ২০১০ সালে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল