মেধাবী
Toggle menu

ঠোঁটের কোণায় ঘা বা চিলোসিস কোন ভিটামিনের অভাবে হয়?

সঠিক উত্তর
ভিটামিন বি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ঠোঁটের কোণায় ঘা বা চিলোসিস হয় মূলত ভিটামিন বি-২ বা রিবোফ্লাভিনের অভাবে।

• ভিটামিন বি-২ বা রিবোফ্লাভিন (Vitamin B 2 )
ভিটামিন বি-২ এর রাসায়নিক নাম রিবোফ্লাভিন ( Riboflavin )। এটি তাপে নষ্ট হয় না। তাই রান্না করলেও রিবোফ্লাভিনের পুষ্টিগুণ বজায় থাকে।

রিবোফ্লাভিনের উৎস: দুধ, ডিম, মাছ, মাংস, যকৃত ইত্যাদি প্রাণিজ উৎস এবং সবুজ শাক-সবজি, বাদাম, ডাল, শস্যদানা , ইত্যাদি উদ্ভিজ্জ উৎস হতে রিবোফ্লাভিন পাওয়া যায় ।

রিবোফ্লাভিনের কাজ
১। শর্করা, আমিষ ও ফ্যাটের জারণ-বিজারণ ক্রিয়ায় কো-এনজাইমরূপে কাজ করে বিক্রিয়াকে প্রভাবিত করে ।
২। আমিষ ও শর্করা বিপাকে ভূমিকা রাখে।
৩। ত্বকের সজীবতা রক্ষায় কাজ করে ।
৪। পরিপাক ক্রিয়ায় অবদান রাখে।

রিবোফ্লাভিনের অভাবজনিত অবস্থা
১। ঠোঁটের দু'কোণায় ঘা হয়। একে চিলোসিস (cheilosis) বলে।
২। জিহ্বা লাল হয় ও ফুলে ওঠে। একে গ্লসিটিস (glossitis) বলে।
৩। নাকের দু'পাশে ত্বক খসখসে হয় ও চুলকানি হয়।
৪ । চোখে প্রদাহ হয়, পানি পড়ে। বেশি আলোতে তাকাতে অসুবিধা হয়।
৫। হজমে ব্যাঘাত ঘটে, ক্ষুধামন্দা/অরুচি হয়।

প্রতিকার ও প্রতিরোধ
১। শাক-সবজি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়ে কাটাতে হবে। কাটার পরে শাক-সবজি ধুলে পানিতে দ্রবণীয় ভিটামানগুলো যেমন- রিবোফ্লাভিন পানিতে মিশে বের হয়ে যায়।
২। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ, ডিম, শাক-সবজি, মাছ, মাংস রাখতে হবে।
৩। রিবোফ্লাভিনের অভাবজনিত লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রিবোফ্লাভিন ট্যাবলেট গ্রহণ করতে হয়।


সূত্র: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ভিটামিন ই
ভিটামিন বি সঠিক
ভিটামিন সি
খ ও গ

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড