মূল বিষয়বস্তুতে যান

আজিকার রোদ ঘুমায়ে পড়িছেঘোলাটে মেঘের আড়ে,কেয়া বন পথে স্বপন বুনিছে,ছল ছল জলধারে।'- পঙ্‌ক্তিটি জসীমউদ্‌দীনের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?

সঠিক উত্তর

পল্লী-বর্ষা

সঠিক উত্তর: পল্লী-বর্ষা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পঙ্‌ক্তিটি জসীমউদ্‌দীনের 'পল্লী-বর্ষা' কবিতা থেকে নেওয়া হয়েছে।

পল্লী-বর্ষা
--- জসীমউদ্দীন

আজিকার রোদ ঘুমায়ে পড়িছে
ঘোলাটে মেঘের আড়ে,
কেয়া বন পথে স্বপন বুনিছে, 
ছল ছল জলধারে।
কাহার ঝিয়ারী কদম্ব শাখে-নিঝ্ঝুম
নিরালায়,
ছোট ছোট রেনু খুলিয়া দিয়াছে-অস্ফুট
কলিকায়।
বাদলের জলে নাহিয়া সে মেয়ে, হেসে
কুটি কুটি হয়।
সে হাসি তাহার অধর নিঙ্গাড়ি,
লুটায়িছে বনময়।
কাননের পথে লহর খেলিছে, অবিরাম
জলধারা।
তারই স্রোতে আজি শুকনো পাতারা,
ছুটিয়াছে ঘরছাড়া।
হিজলের বনে, ফুলের আখরে, লিখিয়া রঙিন
চিঠি,
নিরালা বাদলে ভাসাইয়া দিয়াছে, না
জানি কোন দিঠি।
চিঠির উপরে চিঠি ভেসে যায়, জনহীন বন
বাঁটে,
না জানি তাহারা ভিড়িবে যাইয়া-কার
কেয়া বন ঘাটে।
কোন সে নিরালা বুনো ঝাউশাখে, বুনিয়া
ঘোলাবি শাড়ি-
হয়তো আজিও চেয়ে আছে পথে, কানন
কুমার তারই।
এদিকে দিগন্তে যতদূর চাহি, পাংশু
মেঘের জাল-
পায়ে জড়াইয়া পথে দাড়ায়েছে,
আজিকার মহাকাল।
গাঁয়ের চাষিরা মিলিয়াছে আজি-
মোড়লের দলিজায়,
গল্পে গানে কি জাগাইতে চাহে-
আজিকার দিনটায়!
কেউ বসে বসে বাখাড়ি চাছিছে, কেউ
পাকাইছে রশি।
কেউবা নতুন দুয়ারির গায়ে, চাকা বাঁধে
কসি কসি।
কেউ তুলিতেছে বাঁশের লাঠিতে, সুন্দর
করে ফুল।

উৎস: পল্লীবর্ষা কবিতা- জসীমউদ্‌দীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ধানক্ষেত
  2. পুরান পুকুর
  3. পল্লী-বর্ষা সঠিক
  4. আসমানী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল