মেধাবী
Toggle menu

মন্ত্রিসভার সদস্যগণ যৌথভাবে কার নিকট দায়ী থাকেন?

সঠিক উত্তর
জাতীয় সংসদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মন্ত্রিসভার সদস্যগণ যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। তবে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন থাকে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ, দপ্তর বন্টন, নিয়োগ ও অব্যাহতি প্রভৃতি প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও ভেঙে যায়।

সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসক। মন্ত্রিসভার সদস্যগণ প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে।

মন্ত্রিসভার সদস্যগণ জাতীয় সংসদের সদস্যদের থেকে নিয়োগ দেওয়া হয়। তবে মন্ত্রিসভার এক-দশমাংশ সদস্য সাংসদ নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যায়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

জাতীয় সংসদ সঠিক
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
সুপ্রিমকোর্ট

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড