মেধাবী
Toggle menu

যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের সুরক্ষা প্রদান'- জেনেভা কনভেনশনের কোন চুক্তির বিষয়বস্তু?

সঠিক উত্তর
৪র্থ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন এবং তাদের অতিরিক্ত প্রোটোকলগুলি আন্তর্জাতিক মানবিক আইনের মূল গঠন করে।
- এটি সশস্ত্র সংঘাত পরিচালনাকে নিয়ন্ত্রণ করে এবং এর প্রভাব সীমিত করার চেষ্টা করে। 
- তারা এমন লোকদের রক্ষা করে যারা শত্রুতায় অংশ নিচ্ছে না এবং যারা আর তা করছে ।
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি চুক্তি থাকায় একে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

কনভেনশনসমূহ:
- ১ম জেনেভা কনভেনশন: ১৮৬৪ সালে; যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
- ২য় জেনেভা কনভেনশন: ১৯০৭ সালে; সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
- ৩য় জেনেভা কনভেনশন: ১৯২৯ সালে; যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত।
- ৪র্থ জেনেভা কনভেনশন:  ১৯৪৯ সালে, যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত।

উৎস: Geneva Convention.

সকল অপশন

রেফারেন্স মাত্র

৪র্থ সঠিক
৩য়
২য়
১ম

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড