- ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে। NDB তে বাংলাদেশের শেয়ার ১.৮৩ শতাংশ।
- BRICS জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক - New Development Bank(NDB)।
- ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়।
- আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) হলেও বর্তমান পূর্ণ সদস্য - ৭টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত) । এছাড়া উরুগুয়ে এবং মিশর এর সদস্যপদ প্রক্রিয়াধীন রয়েছে।
- চীনের সাংহাইয়ে এর সদরদপ্তর অবস্থিত।
উৎস: NDB ওয়েবসাইট