They found the door locked. Here 'found' is - Transitive verb.
- "found" হলো transitive verb, "the door" object, "locked" হলো objective complement.
- Found — এটি মূল verb এবং এর পর একটি object (the door) আছে।
- অর্থাৎ এটি একটি verb, যা সরাসরি একটি বস্তু বা object-এর উপর কাজ করছে।
Subject (They) + Verb (found) + Object (the door) + Object Complement (locked).
- তাই found একটি Transitive Verb, কারণ এটি সরাসরি একটি object (the door) গ্রহণ করছে।
• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
Complement গুলো object কে Describe করে।
→ এই ধরনের Complement কে Objective Complement বলে।
------------------
Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয়
- Intransitive verb এর সাধারণ Structure হচ্ছে: subject + verb.
Example: The sun rises in the east. - এই বাক্যটি Intransitive verb এর উদাহরণ।
- বাক্যে verb (rises) এরপর adverb আছে এবং এর object নেই তাই এটি intransitive verb.
• Non-finite:
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
Example: Running out of time, she couldn't finish her tasks before the deadline.
- Here, the non-finite verb is - Running.
• Cognate Verb:
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর এই object কে বলা হয় Cognate object.
যেমন,
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.
- Kamal sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object.
- He died a peaceful death বাক্যে died হলো cognate verb ও death হলো cognate object.
Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain