মেধাবী
Toggle menu

গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!- পঙক্তিদ্বয় কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার?

সঠিক উত্তর
মানুষ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ প্রশ্নে উল্লেখিত কবিতার পঙক্তি কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতা থেকে নেয়া হয়েছে।

⇒ সাম্যবাদী' কাব্যগ্রন্থ:
- কাজী নজরুল ইসলাম রচিত ‘মানুষ' কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- ‘সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।  
- এই কাব্যগ্রন্থের প্রায় সবগুলো কবিতার মাঝে মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।
- এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ,
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী,
- নারী,
- রাজা-প্রজা,
- সাম্য,
- কুলিমজুর,

'মানুষ' কবিতার শুরুতে কবি বলেছেন–
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

সকল অপশন

রেফারেন্স মাত্র

সাম্যবাদী
মানুষ সঠিক
সাম্য
কুলিমজুর

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড