সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচারের মানদন্ড কোনটি?
সঠিক উত্তর
সামাজিক মূল্যবোধ
সঠিক উত্তর: সামাজিক মূল্যবোধ
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচারের মানদন্ড হচ্ছে - সামাজিক মূল্যবোধ।• সামাজিক মূল্যবোধ (Social values):- যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার- ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে 'সামাজিক মূল্যবোধ' বলে।- স্টুয়ার্ট সি. ডড.-এর মতে, "সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।'- ক্লাইড ক্লখোন-এর মতে, 'সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত।'- নিকোলাস রেসার-এর মতে, 'সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব গুণাবলি যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে খুশি হয়।- সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি সুকুমার বৃত্তি বা গুণাবলির সমষ্টি।তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
সকল অপশন
রেফারেন্স মাত্র
- সামাজিক মূল্যবোধ সঠিক
- সামাজিক ন্যায়বিচার
- শ্রমের মর্যাদা
- আইনের শাসন
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00