• Materiel Noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- Wood (কাঠ) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Gold, Mutton, Oil etc.
এছাড়াও,
Common noun - যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে। যেমন: Poet, Girl, Planet etc.
Proper noun - যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে। যেমন: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
Collective noun - যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। যেমন: Cattle, Herd. Army etc.