মূল বিষয়বস্তুতে যান

'শ্রান্তি' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?

সঠিক উত্তর

ক্তি প্রত্যয়

সঠিক উত্তর: ক্তি প্রত্যয়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• কৃৎপ্রত্যয়: ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।যেমন, √দুল্‌ + অনা = দোলনা, √কৃ + তব্য = কর্তব্য। উপরের উদাহরণে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎপ্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।• সংস্কৃত কৃৎপ্রত্যয়:- ক্তি - প্রত্যয় [‘ক' ইৎ(লোপ) ‘তি' থাকে]: √গম্ + ক্তি = √গম্ + তি = গতি (এখানে 'ম' লোপ হয়েছে)।• বিশেষ নিয়ম:(ক) ক্তি - প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়।যথা -√মন্ + ক্তি = মতি,√রম্ + ক্তি = রতি।(খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়।যেমন -√শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন), ('ক' লোপ পেয়ে সঠিক প্রকৃতি-প্রত্যয়: √শ্রম্‌ + তি)।√শম্ + ক্তি = শান্তি; ('ক' লোপ পেয়ে সঠিক প্রকৃতি-প্রত্যয়: √শম্ + তি)।(গ) 'চ' এবং 'জ' স্থলে 'ক' হয়।যেমন -√বচ্‌ + ক্তি = উক্তি,√মুচ্ + ক্তি = মুক্তি,√ভজ্‌ + ক্তি = ভক্তি।(ঘ) নিপাতনে সিদ্ধ: √গৈ + ক্তি = গীতি,√সিধ্‌ + ক্তি = সিদ্ধি,√বুধ্‌ + ক্তি = বুদ্ধি,√শক্‌ + ক্তি = শক্তি।উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯, ২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কি প্রত্যয়
  2. ক্রি প্রত্যয়
  3. ক্তি প্রত্যয় সঠিক
  4. ক্তী প্রত্যয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল