ওয়েবসাইট ব্যবহারকারীকে তার কাঙ্খিত ওয়েবসাইটের পরিবর্তে অন্য ওয়েবসাইটে প্রবেশ করানো বা নিয়ে যাওয়াকে বলা হয় -
সঠিক উত্তর
সঠিক উত্তর: Pharming
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
◉ ওয়েবসাইট ব্যবহারকারীকে তার কাঙ্খিত ওয়েবসাইটের পরিবর্তে অন্য ওয়েবসাইটে প্রবেশ করানো বা নিয়ে যাওয়াকে বলা হয় ফার্মিং (Pharming)।
- ফার্মিং এর কারণে ওয়েবসাইট ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের বিরম্বনায় পড়ে এবং সময়ের অপচয় হয়।
অন্যান্য অপশন সম্পর্কে আলোচনা -
• ফিশিং (Phishing):
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কারো কাছ থেকে প্রতরণার মাধ্যমে ব্যক্তিগত তথ্যাদি যেমন- নাম, পাসওয়ার্ড, ডেভিড বা ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বা হ্যাক করাকে বলা হয় ফিশিং।
- সাধারণত ই-মেইল বা মেসেজের মাধ্যমে ফিশিং করা হয়ে থাকে।
• স্নিফিং (Sniffing):
- স্নিফিং হলো কমিউনিকেশন লাইনের মধ্য দিয়ে তথ্য আদান-প্রদানের সময় তথ্যকে ক্যাপচার বা হাতিয়ে নেওয়ার একটি পদ্ধতি।
- যে ডিভাইস বা সফ্টওয়্যারের মাধ্যমে এ ধরনের কাজ করা হয় তাকে প্যাকেট স্নিফার (Packet Sniffer) বলে।
• স্প্যামিং (Spamming):
- সাধারণত ই-মেইল ঠিকানায় কোনো অপরিচিত বা অপ্রয়োজনীয় মেইলকে স্প্যাম বলা হয়। এগুলোকে জাঙ্ক মেইল নামেও অভিহিত করা হয়।
- আর যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ওয়েব সার্ভারকে ব্যস্ত রাখার জন্য অথবা ওয়েব সার্ভার অপ্রয়োজনীয় তথ্য দ্বারা পূর্ণ করার জন্য শত শত বা হাজার হাজার মেইল একই ঠিকানায় পাঠায় তখন তাকে স্প্যামিং বলে।
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
সকল অপশন
রেফারেন্স মাত্র
- Phishing
- Sniffing
- Spamming
- Pharming সঠিক
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00