• পৃথিবীর উপরের কঠিন আবরণকে ভূ-ত্বক বলে। - এটি অশ্মমন্ডলের উপরিভাগ। - এ স্তরের গড় পুরুত্ব ২০ কি. মি. হলেও মহাদেশের তলদেশে এর পুরত্ব সবচেয়ে বেশি। - গড়ে ৩৫ কি.মি এবং সমুদ্র তলদেশে তা সর্বনিন্মে গড়ে ৫ কি.মি. (চিত্র : ২.২.১)। - ভূ-ত্বকের ঘনত্ব হলো ২.৯ থেকে ৩.৩ গ্রাম সে.মি.। - সমুদ্র পৃষ্ঠের ওপরে ভূ-ত্বকের যে অংশ অবস্থিত তাকে স্থলভাগ বলে। - স্থল ভাগের অনেক নিচে এবং সমুদ্র তলদেশেরও কিছুদূর পর্যন্ত ভূ-ত্বক বিস্তৃত। - ভূ-ত্বক নানা প্রকার শিলা ও খনিজ উপাদানে গঠিত।
সূত্র: ভূমিরূপ বিদ্যা, বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।