• জাতিসংঘ: - জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)। - জাতিসংঘ সনদ কার্যকর হয় -২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। - প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি - জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি। - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)। – অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। - স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)। - অস্থায়ী সদস্য দেশ - ১০ টি - সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান। - সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।