• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- চাকরি জীবনের প্রথমদিকে স্বল্পসময় তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতা করেন।
- তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- উপন্যাস:
→ জননী,
→ ক্রীতদাসের হাসি,
→ সমাগম,
→ চৌরসন্ধি,
→ রাজা উপাখ্যান,
→ জাহান্নাম হইতে বিদায়,
→ দুই সৈনিক,
→ নেকড়ে অরণ্য,
→ পতঙ্গ পিঞ্জর,
→ আর্তনাদ,
→ রাজপুরুষ;
• গল্পগ্রন্থ:
→ জুনু আপা ও অন্যান্য গল্প,
→ মনিব ও তাহার কুকুর,
→ ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী;
• প্রবন্ধগ্রন্থ:
→ ভাব ভাষা ভাবনা,
→ সংস্কৃতির চড়াই উৎরাই,
→ মুসলিম মানসের রূপান্তর;
• নাটক:
→ আমলার মামলা,
→ পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা;
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- প্রাচীন কাহিনী, ঘটনা ও চরিত্রের রূপকে লেখক সমকালীন রাজনীতিতে স্বৈরাচারী চরিত্র ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন।
- জননীতে গ্রাম ও নগরজীবনের সংঘাতে একটি পরিবারের বিপর্যস্ত অবস্থার বিবরণ আছে।
⇒ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- সাহিত্য ও সংস্কুতিতে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬), পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পুরস্কার (১৯৮৩), মুক্তধারা সাহিত্য পুরস্কার (১৯৯১), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)-এ ভূষিত হন।
- ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।
সূত্র: বাংলাপিডিয়া।