মূল বিষয়বস্তুতে যান

দেশে বিদেশে" গ্রন্থে কোন শহর ভ্রমণের কাহিনী প্রাধান্য পেয়েছে?

সঠিক উত্তর

কাবুল

সঠিক উত্তর: কাবুল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সৈয়দ মুজতবা আলীর বিভিন্ন দেশে বিশেষত কাবুলে অবস্থান ও ভ্রমন করে যে অভিজ্ঞতা লাভ করেছেন তার পরিচয় পাওয়া যায় 'দেশে বিদেশে" গ্রন্থে।

- সৈয়দ মুজতবা আলী দেশে-বিদেশে গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। গ্রন্থখানি প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি পাঠকচিত্ত জয় করতে সক্ষম হন।
- কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি। সামগ্রিকভাবে তিনি উভয় বঙ্গে সমান জনপ্রিয় ও সমাদৃত লেখক ছিলেন। 

সৈয়দ মুজতবা আলী,(১৯০৪-১৯৭৪) শিক্ষাবিদ ও সাহিত্যিক। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে।

ভ্রমণকাহিনী
- দেশে-বিদেশে (১৯৪৯),
- জলে-ডাঙায় (১৯৬০);

উপন্যাস
- অবিশ্বাস্য (১৯৫৪),
- শবনম (১৯৬০),
- শহ্র-ইয়ার (১৯৬৯);

রম্যরচনা
- পঞ্চতন্ত্র (১৯৫২),
- ময়ূরকণ্ঠী (১৯৫২) 

ছোটগল্প
- চাচা-কাহিনী (১৯৫২),
- টুনি মেম (১৯৬৪)।

উৎস: উচ্চমাধ্যমিক সাহিত্যপাঠ ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কায়রো
  2. কাবুল সঠিক
  3. ইস্তাম্বুল
  4. কাশ্মীর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল