মেধাবী
Toggle menu

'ভালােভাবে পৌঁছে যেয়াে' বাক্যটি কোন কাল এর উদাহরণ?

সঠিক উত্তর
অনুজ্ঞা ভবিষ্যৎ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'ভালােভাবে পৌঁছে যেয়াে' বাক্যটি অনুজ্ঞা ভবিষ্যৎ কাল নির্দেশ করে।

⇒ সাধারণ বর্তমান: যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে।
- যেমন-
- আমি স্কুলে যাই।
- সূর্য পূর্ব দিকে ওঠে।

অনুজ্ঞা বর্তমান: যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরােধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
যেমন-
- তাড়াতাড়ি কাজটি করাে।
-সকলের মঙ্গল হােক।

সাধারণ ভবিষ্যৎ: ভবিষ্যৎ কালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে বােঝায়, তাকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
যেমন-
- আমবা রংপুরে যাব।
- এক দিনের মধ্যে সে আসবে।

অনুজ্ঞা ভবিষ্যৎ: যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎ কালের আদেশ, অনুমতি, অনুরােধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ কাল বলে।
যেমন-
- তাড়াতাড়ি কাজটি কোরাে।
- ভালােভাবে পৌঁছে যেয়াে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অনুজ্ঞা বর্তমান
সাধারণ বর্তমান
সাধারণ ভবিষ্যৎ
অনুজ্ঞা ভবিষ্যৎ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড