বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন-
সঠিক উত্তর
সঠিক উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন
সঠিক উত্তর
সঠিক উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
চর্যাপদের পর 'শ্রীকৃষ্ণকীর্তন' বাংলা ভাষার দ্বিতীয় প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। একে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয়।
- ১৯০৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের বৈষ্ণব মহান্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থ বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে পুঁথিটি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন নামে প্রকাশিত হয়।
অন্যদিকে,
শুন্যপুরাণ, সেক শুভোদয়া, নিরঞ্জনের উষ্মা - বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন ধরা হয়। এগুলো অশুদ্ধ বাংলা ভাষায় রচিত ও পূর্ণাঙ্গ গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয় না।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন