প্রশ্ন: প্রশ্নবোধক স্থানটি কত নং চিত্র দ্বারা প্রতিস্থাপিত হবে?
সমাধান: প্রতিটি সারির প্রথম দুই কলামের বৃত্তের চারপাশের সাধারণ অংশ থাকলে (একই রকম দেখালে) তৃতীয় কলামের বৃত্ত তা খালি দেখাবে, অন্যথায় দাগ থাকবে।
যেমন,
প্রথম সারিতে, ১ম কলামের বৃত্তের নিচে দাগ নেই আবার ২য় কলামের বৃত্তের নিচেও দাগ নেই তাই তৃতীয় কলামের বৃত্তটির নিচের অংশ খালি। আর অন্যদিকে প্রথম দুই কলামের বৃত্তের বাকি পাশগুলোতে এমন এক রকম অংশ নেই তাই তৃতীয় বৃত্তের বাকি তিন দিকে দাগ দেয়া আছে।
২য় সারিতে, ১ম কলামের বৃত্তের নিচে দাগ আছে আবার ২য় কলামের বৃত্তের নিচে ও দাগ আছে সুতরাং এক রকম, আবার ১ম ও ২য় কলামের বাম পাশ খালি অর্থাৎ একরকম। তাই ৩য় কলামের বৃত্তের নিচে ও বামে খালি থাকবে। এবং উপর ও ডান পাশে দাগ থাকবে।
৩য় সারিতে, ১ম ও ২য় কলামের নিচে খালি অর্থাৎ এক রকম আবার বামেও একরকম তাই ৩য় কলামের বৃত্তে নিচে ও বামে খালি থাকবে এবং উপর ও ডানে দাগ থাকবে।
তাই সঠিক উত্তর হবে (1)