• 'মাটির দেয়াল' কাব্যগ্রন্থটি রচনা করেছেন - অমিয় চক্রবর্তী।
অমিয় চক্রবর্তী: - ১০ এপ্রিল, ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম। - তিনি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ। - তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন। - তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন। - পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)। - তাঁর প্রথম প্রকাশিত বই 'কবিতাবলী' (১৯২৪-২৫)। - তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫। - তিনি 'বাংলাদেশ' কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচনা করেন। - তাছাড়া ইংরেজি ভাষায় রচিত তাঁর ৯টি বই রয়েছে। - কবিতার জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার। - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (১৯৬৩) এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ (১৯৭০) উপাধিতে ভূষিত করেন। - ১৯৮৬ সালের ১২জুন শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থ: - খসড়া, - এক মুঠো, - মাটির দেয়াল, - অভিজ্ঞান বসন্ত, - অনিঃশেষ ইত্যাদি।
তাঁর রচিত গদ্যরচনা: - চলো যাই, - সাম্প্রতিক, - পুরবাসী, - পথ অন্তহীন ইত্যাদি।
অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।