• জসীমদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি
ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত।
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৭ খ্রিষ্টাব্দে।
• জসীমউদ্দীন:- জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।
• ‘সুচয়নী’ জসীমউদ্দীন রচিত নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ।
• জসীমউদ্দীন রচিত গানের সংকলনগুলো হলো:- রঙ্গিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান।
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।
কবিতাটি নিম্নরূপ- নিমন্ত্রণ, – জসীম উদ্দীন। তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;মায়া মমতায় জড়াজড়ি করিমোর গেহখানি রহিয়াছে ভরি,মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়।উৎস: ধানখেত, জসীমউদ্দীন; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।।