'রাখালী' কাব্যগ্রন্থ: - জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ এটি। - এই কাব্যে ১৯টি কবিতা আছে। - বিখ্যাত 'কবর' কবিতাটি এই কাব্যের অন্তর্গত। - এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে 'রাখালী'।
জসীম উদ্দীন: - তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ। - তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। - জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে। - জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।
তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো: - নক্সী কাঁথার মাঠ, - সোজন বাদিয়ার ঘাট, - মাটির কান্না, - ভয়াবহ সেই দিনগুলিতে, - বালুচর, - রাখালী, - রূপবতী ইত্যাদি।
তাঁর রচিত নাটক: - পদ্মাপার, - বেদের মেয়ে, - পল্লীবধূ, - মধুমালা, - গ্রামের মায়া ইত্যাদি।
উৎস: ১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর। ২) বাংলাপিডিয়া।