‘নেমেসিস’ নাটকটি কোন পটভূমিকায় রচিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চাশের মন্বন্তর
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চাশের মন্বন্তর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
নাট্যকার নুরুল মোমেন কতৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক ''নেমেসিস'' ।
- ১৯৪৪ সালে নাটকটি ''শনিবারের চিঠি'' পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
- নেমেসিস গ্রিক দেবী। এই দেবী প্রতিহিংসার, মানব নিয়তি তাঁর হাতে।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
নাট্যকার নুরুল মোমেনের জন্ম ফরিদপুর (তৎকালীন যশোর) জেলার আলফাডাঙ্গায় ২৫ নভেম্বর ১৯০৬।
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক সমূহ-
- রুপান্তর
- নেমেসিস
- যদি এমন হতো।
- নয়া খানদান
- আলোছায়া
- শতকরা আশি
- আইনের অন্তরালে
- যেমন ইচ্ছে তেমন ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন