মেধাবী
Toggle menu

স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে কী বলে?

সঠিক উত্তর
মহীসোপান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে মহীসোপান বলে।
- মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।
- মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
- ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে মহীসোপানের বিস্তৃতি প্রায় ৩৫০ নটিক্যাল মাইল।
অন্যদিকে,
- মহীসোপানের শেষ সীমা থেকে সমুদ্রের গভীর তলদেশে নেমে যাওয়া খাড়া ভূভাগকে মহীঢাল বলে।
- মহীঢালের গড় প্রশস্ততা ১৬-৩২ কিলোমিটার এবং গভীরতা ২০০ থেকে ৩০০০ মিটার পর্যন্ত হয়ে থাকে।
- মহীঢাল শেষ সীমা থেকে সমুদ্রের তলদেশে বিস্তৃত সমভূমি গভীর সমুদ্রের সমভূমি নামে পরিচিত।
- গভীর সমুদ্রের সমভূমির মাঝে বিদ্যমান খাতসমূহ সমুদ্রখাত নামে পরিচিত।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা: ৯৫-৯৬)

সকল অপশন

রেফারেন্স মাত্র

মহীসোপান সঠিক
সমুদ্রখাত
মহীঢাল
সামুদ্রিক সমভূমি

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড