মূল বিষয়বস্তুতে যান

জাতিসংঘের গঠনের রূপরেখা নির্ধারিত হয় কোন সম্মেলনে?

সঠিক উত্তর

ডাম্বারটন ওকস সম্মেলন

সঠিক উত্তর: ডাম্বারটন ওকস সম্মেলন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ডাম্বারটন ওকস্‌ সম্মেলন:
২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস্‌ - ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত।
এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয় যা হলো-
- জাতিসংঘের গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ,
- নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ।

অন্যদিকে,
- ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধরত ২৬টি দেশের নেতারা এতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিম লিটভিনভ ও চীনের প্রধানমন্ত্রী টি.ভি সং তাদের মধ্যে উল্লেখযোগ্য। তারা এক ছোট ডকুমেন্ট স্বাক্ষর করেন যা Declaration of The United Nations নামে পরিচিত। 
- ১৯৪৩ সালের ৩০ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের মস্কোতে ‘শান্তি ও নিরাপত্তা’ রক্ষার জন্য একটি বৈশ্বিক সংগঠন গড়ে তোলার জন্য স্টালিন, চার্চিল, কর্ডেল হল (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী) সহ অন্যান্য নেতারা একমত হন। এই সম্মেলনে সম্মিলিত ঘোষনাটি “Moscow Declaration” নামে পরিচিত।
- ১১ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference” নামে পরিচিত। এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়। এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মস্কো সম্মেলন
  2. ওয়াশিংটন সম্মেলন
  3. ডাম্বারটন ওকস সম্মেলন সঠিক
  4. ইয়াল্টা সম্মেলন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল