মনসামঙ্গল: - মনসামঙ্গল মঙ্গলকাব্যগুলির মধ্যে প্রাচীনতম। -‘মনসামঙ্গল' কাব্যের অপর নাম ‘পদ্মাপুরাণ’। - সাপের দেবী মনসার স্তব, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য ‘মনসামঙ্গল’। - চাঁদ সওদাগর প্রথম দিকে মনসা বিরূপতা করে, পরে মনসা দেবীর অলৌকিক শক্তির প্রভাব স্বীকার করে তার বশ্যতা স্বীকার করাই মনসামঙ্গল কাব্যসমূহের প্রধান আখ্যান। - দেবতা ও মানুষের দ্বন্দ্বে সামাজিক শ্রেণীবৈষম্য এবং চাঁদের সঙ্গে মনসার বিবাদে আর্য-অনার্য দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
এই কাব্যের অন্যান্য চরিত্রগুলো: - বেহুলা, - লখিন্দর, - সনকা, - সাপের দেবী মনসা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া; লাইভ এমসিকিউ লেকচার।