• 'সংশপ্তক' উপন্যাস: - শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস- সংশপ্তক। - সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। - সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে। - একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। - হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়। - বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে। - উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।
---------------------- • শহীদুল্লাহ কায়সার: - ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন। - তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ। - তিনি ও জহির রায়হান উভয় সহোদর। - ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ - তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ। - শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ - রাজবন্দীর রোজনমাচা।
তাঁর রচিত উপন্যাস সমূহ: - সারেং বৌ, - সংশপ্তক, - কৃষ্ণচূড়া মেঘ, - তিমির বলয়, - দিগন্তে ফুলের আগুন, - সমুদ্র ও তৃষ্ণা, - চন্দ্রভানের কন্যা, - কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।
তাঁর রচিত ভ্রমণবৃত্তান্ত: - পেশোয়ার থেকে তাসখন্দ।
তাঁর রচিত স্মৃতিকথা: - রাজবন্দির রোজনামচা যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।