এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির রয়েছে ৬৭টি (নাসার মতে ৬৯) প্রাকৃতিক উপগ্রহ।
এগুলাের ৫১টি আকারে বেশ ছােট। এর মধ্যে চারটি বেশ বড়।
এগুলাে হলাে আয়াে, ইউরােপা,ক্যালিস্টো ও গ্যানিমেড। এ উপগ্রহগুলােকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে।
১৬০৯ থেকে ১৬১০ সালেরমধ্যবর্তী সময়ে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এগুলাে আবিষ্কার করেন। তাঁর নামানুসারেই এগুলােকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়।
বৃহস্পতির এই উপগ্রহগুলাের মধ্যে গ্যানিমেড সবচেয়ে বড়। শুধু বৃহস্পতিই নয়, আমাদের সৌরজগতে যত প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, গ্যানিমেড তার মধ্যে সবচেয়ে বড়।
অন্যদিকে টাইটান হচ্ছে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ।
সুত্রঃ নাসা এবং পাঠ্যবই।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড