Quarantine' হলো রোগসংক্রমণ প্রতিরোধকল্পে মানুষ বা প্রাণীকে আলাদা বা পৃথক বা বিচ্ছিন্ন করে রাখা অথবা বিচ্ছিন্ন রাখার সময়কাল অথবা বিচ্ছিন্ন রাখার স্থান। সাধারণত ভিনদেশ থেকে কোন প্রাণী অন্য কোন দেশে আসলে একে প্রথমে নির্দিষ্ট সময় পর্যন্ত কর্তৃপক্ষের অধীনে আলাদা করে রাখা হয়। এতে করে প্রাণীটি রোগাক্রান্ত হলে এই সময়ের মধ্যে তার লক্ষণ প্রকাশ পায়। (সূত্রঃ বাংলা একাডেমি অভিধান)