মেধাবী
Toggle menu

লোকটি বলল, ''বাঃ ! পাখিটি তো চমৎকার।'' - বাক্যটির পরোক্ষ উক্তিতে কী হবে?

সঠিক উত্তর
লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

লোকটি বলল, “বাঃ ! পাখিটি তো চমৎকার” - এর সঠিক পরোক্ষ উক্তি - লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।

• আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তিত করার সময় নিম্নলিখিত বাক্যাংশগুলো ব্যবহার করতে হয়।
যেমন- আনন্দের সাথে/ আক্ষেপের সাথে/ দুঃখের সাথে/বিরক্তিভরে/বিস্ময়ের সাথে + বলল/বললেন/ বললাম + যে।

• অতপর খণ্ড বাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়।
যেমন-
প্রত্যক্ষ : লোকটি বলল, “বাঃ! পাখিটি তো চমৎকার।”
পরোক্ষ : লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

লোকটি বলল যে, পাখিটি খুব চমৎকার।
লোকটি বলল যে, পাখিটি চমৎকার।
লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার। সঠিক
লোকটি আনন্দের সাথে বলল, পাখিটি চমৎকার।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড