মেধাবী
Toggle menu

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ-

সঠিক উত্তর
শেষলেখা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• শেষলেখা:
-  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ কাব্যগ্রন্থের নাম ‘শেষলেখা’
- ‘শেষলেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ। 
- এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেন নি। 
- এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা।
- অনুভূতির গভীরতা ও জীবন সম্বন্ধে দার্শনিক জিজ্ঞাসার শ্রেষ্ঠ নিদর্শন আছে 'দুখের আঁধার রাত্রি বারেবারে' কিংবা 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' প্রভৃতি কবিতায়। 
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎ প্রীতি প্রকাশিত। 
এই কাব্যগ্রন্থে তিনি লিখেছেন:

'রূপ-নারানের কূলে
জেগে উঠিলাম;
জানিলাম এজগৎ
স্বপ্ন নয়।'

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। 
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা,
- চৈতালী, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি,
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপুট, 
- সেঁজুতি, 
- শেষলেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া এবং ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শেষ সপ্তক
পুনশ্চ
শেষলেখা সঠিক
সেঁজুতি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড