• বাংলাদেশের স্থানীয় প্রশাসন: - বাংলাদেশের স্তরভিত্তিক প্রশাসনিক কাঠামোর প্রথম স্তরটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। - স্থানীয় প্রশাসনের প্রথম ও সর্বোচ্চ ধাপ হচ্ছে বিভাগীয় প্রশাসন। - এর দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন এবং - তৃতীয় বা সর্বনিম্ন ধাপে রয়েছে উপজেলা প্রশাসন।
• বিভাগীয় প্রশাসনের গঠন: - বিভাগীয় প্রশাসনের প্রশাসনিক প্রধান হিসেবে একজন বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করেন। তাঁকে সাহায্য করার জন্য কয়েক জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রয়েছেন। - বিভাগীয় কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য নিয়োগপ্রাপ্ত হন। - তাঁর পদ মর্যাদা জেলা প্রশাসকের উপরে এবং রাজস্ব বোর্ডের সদস্যদের নিচে। - বাংলাদেশে বর্তমানে বিভাগীয় কমিশনার যুগ্ম সচিবের পদমর্যাদা সম্পন্ন।
• জেলা প্রশাসনের গঠন: - স্থানীয় প্রশাসনের দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন। ডেপুটি কমিশনার (উঈ) বা জেলা প্রশাসক এ প্রশাসনের প্রধান। - জেলা প্রশাসনিক কাঠামোতে একজন অতিরিক্ত জেলা প্রশাসক থাকেন। - একাধিক সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার এবং অন্য কর্মকর্তা ও কর্মচারির থাকেন। - বাংলাদেশে বর্তমানে জেলা প্রশাসক উপসচির পদমর্যাদা সম্পন্ন।
• উপজেলা প্রশাসনের গঠন: - স্থানীয় প্রশাসনের সর্বশেষ স্তর হল উপজেলা প্রশাসন। - উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। - উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক নিয়োজিত হয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। - উপজেলা নির্বাহী অফিসারকে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যাবতীয় কাজে সহযোগিতা করে থাকেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।