• 'তালকানা' বাগধারাটির অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন। - বাক্য গঠন: এমন তালকানা লোকের সাথে চলা যায় না।
• অন্যান্য অপশন: কাগজে কলমে (লিখিতভাবে): কাগজে-কলমে সব প্রমাণ রয়েছে। কানকাটা (নির্লজ্জ): তার মতো কানকাটা লোক এমন মিষ্টি গালিতে অপমান বোধ করে না । ডুব মারা (পালিয়ে যাওয়া) = যেই আমি বিপদে পড়লাম, অমনি তোমরা ডুব মারলে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।