• And দ্বারা যুক্ত Subject-গুলি যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাদের পরবর্তী verb এবং pronoun singular হয়। Inc: The Headmaster and Secretary are present. Cor: The Headmaster and Secretary is present.
• একই ব্যক্তিকে নির্দেশ করছে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে - দুইটি subject/ noun এর আগের article এর দিকে লক্ষ্য রাখা। - দুটি noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে কেবল মাত্র প্রথম noun টির পূর্বে the বসে। - কিন্তু যদি noun দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে উভয় noun এর পূর্বে the বসে।
• তাছাড়া বাক্যটি অতীতে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করছে (last meeting) তাই was বসবে।
Complete sentence: The Headmaster and Secretary was present at the last meeting.
• The Headmaster and Secretary দ্বারা একই ব্যক্তিকে বুঝাচ্ছে, কারণ secretary এর পূর্বে the নেই। এ থেকে বুঝা যায় Headmaster এবং secretary একই ব্যক্তির দুই উপাধি। তাই এখানে verb ও হবে singular.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.