মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

“সমাজের সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ সুখই ভালো-মন্দ নির্ধারণের মানদণ্ড” -এটি কোন তত্ত্বের মূল বিষয়?

সঠিক উত্তর

উপযোগবাদ

সঠিক উত্তর: উপযোগবাদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

-  জেরেমি বেন্থামের লেখা বিখ্যাত গ্রন্থ 'An Introduction to the Principles of Morals and Legislation'.
- এই গ্রন্থে তিনি উপযোগবাদ তত্ত্বটি প্রথম ব্যাখ্যা করেন।
- জেরেমি বেন্থাম প্রবর্তিত Utilitarianism বা উপযোগবাদের মূলকথা হলো সর্বাধিক সংখ্যক লোকের জন্যে সর্বাধিক সংখ্যক সুখই মানুষের নৈতিক আদর্শ।
- এটি একটি সুখবাদী মতবাদ।
- জেএস মিল উপযোগাবাদ মতবাদে সুখের পরিমাণগত পার্থক্যের পাশাপাশি এর গুণগত পার্থক্যের উপর গুরুত্বারোপ করেন।
- এরিস্টটল সর্বপ্রথম সুবর্ণ মধ্যক ধারণাটি ব্যবহার করেন।
- দুইটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থান বুঝাতে সুবৰ্ণ মধ্যক ব্যবহার করা হয়।
- শূন্যবাদের ইংরেজি প্রতিশব্দ Nihilism যা ল্যাটিন শব্দ Nihil থেকে এসেছে, যার অর্থ কিছুই না। শূন্যবাদ মূলত একটি সংশয়বাদী দার্শনিক মতবাদ।

তথ্যসূত্র- ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শূন্যবাদ
  2. উপযোগবাদ সঠিক
  3. সুবর্ণ মধ্যক
  4. কোনটি নয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

     কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

  2. 2

    Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

  3. 3

    কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  4. 4

     ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

  5. 5

     সুশাসনের মূল ভিত্তি কী?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড