মূল বিষয়বস্তুতে যান

সরকারের আয়-ব্যয় সংক্রান্ত নীতিকে বলা হয় -

সঠিক উত্তর

খ) রাজস্ব নীতি

সঠিক উত্তর: খ) রাজস্ব নীতি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• রাজস্ব নীতি (Fiscal Policy):
- প্রসারিত দৃষ্টিতে রাজস্ব নীতি বলতে সরকারের আয়-ব্যয়সংক্রান্ত নীতিকে বোঝানো হয়।
- সংকীণ দৃষ্টিতে সরকারের ব্যয় এবং কর এই দুয়ের সমন্বিত নীতি বলে।
- বাজেটের মধ্যে যেহেতু সরকারের আয়-ব্যয়ের হিসাব লিপিবদ্ধ থাকে, তাই অনেক সময় বাজেটসংক্রান্ত গৃহীত নীতিকে রাজস্ব নীতি বলা হয়।

• আর্থিক নীতি বা মুদ্রানীতি (Monetary Policy):
- যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে।
- দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
- আর্থিক নীতির উল্লিখিত দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।

• ঋণ নীতি:
- ঋণ নীতি আর্থিক নীতির অংশ। তবে আর্থিক নীতির সবটাই ঋণ নীতির পর্যায়ভুক্ত হতে পারে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করাই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির লক্ষ্য। আর্থিক নীতির দ্বারা অর্থের যোগান নিয়ন্ত্রিত হয়। তবে অর্থের যোগানের সবটাই ঋণ নয়, চাহিদা আমানত ছাড়াও শক্তিশালী মুদ্রা অর্থের যোগানের অন্যতম উপাদান। তাছাড়া আর্থিক নীতি প্রত্যক্ষভাবে অর্থের যোগানকে ঘিরে পরিচালিত হলেও অর্থের চাহিদার ওপর তার পরোক্ষ প্রভাবকে অস্বীকার করা যায় না। কাজেই আর্থিক নীতি শুধুমাত্র ঋণ নীতি নয়, ঋণ নীতির তুলনায় আর্থিক নীতির আওতাটি বড়।

সূত্র: ব্যবস্থাপকীয় অর্থনীতি, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক) আর্থিক নীতি
  2. খ) রাজস্ব নীতি সঠিক
  3. গ) ঋণ নীতি
  4. ঘ) অনুদান নীতি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল