মূল বিষয়বস্তুতে যান

'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক ছিলেন-

সঠিক উত্তর

আবুল হুসেন

সঠিক উত্তর: আবুল হুসেন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক ছিলেন- আবুল হুসেন।
-------------------
• আবুল হুসেন:
- আবুল হুসেন ছিলেন প্রাবন্ধিক, চিন্তাবিদ ও সমাজসংস্কারক।
- ১৮৯৬ সালে তিনি যশোর জেলার পানিসারা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন।
- কর্মজীবন শুরু করেন হেয়ার স্কুলে শিক্ষকতার মাধ্যমে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার এবং মুসলিম হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৩২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে কলকাতায় হাইকোর্টে ওকালতি পেশায় যোগ দেন।

- আবুল হুসেন মুক্তবুদ্ধি ও উদারচিন্তার প্রবক্তা ছিলেন।
- তিনি ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) গঠন ও তার মুখপত্র শিখা সম্পাদনা করেন।
- আবুল হুসেন ছিলেন 'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।
- মুসলিম সাহিত্য সমাজ বুদ্ধির মুক্তি আন্দোলন গড়ে তোলে।
- আবুল হুসেনকে এই বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রাণ পুরুষ বলা হয়।
- তিনি মুসলিম সমাজে অসাম্প্রদায়িক সাহিত্য ও সংস্কৃতি চর্চা প্রসারিত করেন।

- রুশবিপ্লবের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আবুল হুসেন ‘কৃষকের আর্তনাদ’, ‘কৃষকের দুর্দশা’ এবং ‘কৃষি বিপ্লবের সূচনা’ প্রবন্ধগুলি রচনা করেন।
- এছাড়াও, তিনি তাঁর গ্রন্থ বাংলার বলশী-এর প্রবন্ধসমূহে কৃষক সমাজের দুঃখ-দুর্দশা এবং তাদের মুক্তির সম্ভাব্য পথ নির্দেশ করেছেন।
- ১৯৩৮ সালের ১৫ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
- মৃত্যুর পর বাংলা একাডেমী থেকে তাঁর রচনাসমগ্র আবুল হুসেন রচনাবলী নামে প্রকাশিত হয়।

• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো:
- বাঙালী মুসলমানদের শিক্ষাসমস্যা,
- মুসলিম কালচার,
- বাঙলার নদীসমস্যা,
- শতকরা পঁয়তাল্লিশের জের,
- সুদ-রিবা ও রেওয়াজ,
- নিষেধের বিড়ম্বনা,
- Helots of Bengal,
- Religion of Helots of Bengal,
- Development of Muslim Law in British India,
- বাংলার বলশী

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আবুল হাসান
  2. কাজী ইমদাদুল হক
  3. আবুল হুসেন সঠিক
  4. আবুল মনসুর আহমদ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল