মধ্যযুগের রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ 'শ্রীকৃষ্ণকীর্তন' —কার সম্পাদনায় প্রকাশিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বসন্তরঞ্জন রায়
সঠিক উত্তর
সঠিক উত্তর: বসন্তরঞ্জন রায়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছে কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখােপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়িতে এই গ্রন্থ আবিষ্কার করেন৷
১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে শ্রীকৃষ্ণকীর্তন বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।
এখানে শ্রীকৃষ্ণের প্রেমে রাধা ও গােপীদের পাগলপ্রায় অবস্থা বর্ণিত হয়েছে। মূলত রাধা-কৃষ্ণকথার আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা প্রকাশিত। বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ এটি। এগ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন