শাহ মুহম্মদ সগীর: - মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। - রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- শাহ মুহম্মদ সগীর। - বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। - তার হাতে রচিত হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’। - তাঁর রচিত 'ইউসুফ-জুলেখা' কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের স্তুতি আছে। - গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।