মূল বিষয়বস্তুতে যান

রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য-সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কার সম্পাদনায় প্রকাশিত হয়?

সঠিক উত্তর

হাসান হাফিজুর রহমান

সঠিক উত্তর: হাসান হাফিজুর রহমান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- সাহিত্যিক, সাংবাদিক, সমালোচক হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে মাতুলালয়ে তাঁর জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
- ১৯৪৬ সালে স্কুলে পড়া অবস্থায় তাঁর প্রথম রচনা একটি ছোটগল্প ‘অশ্রুভেজা পথ চলতে’ সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। পরে ১৯৪৯ সালে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ বছরই তাঁর বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ রচিত হয়। ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারী।
- তিনি সাহিত্যপত্র সমকাল (১৯৫৭) সম্পাদনায় সিকান্দার আবু জাফরের সহযোগী ছিলেন।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়। এটি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ।
- তাঁর মৌলিক গ্রন্থগুলির মধ্যে রয়েছে:
বিমুখ প্রান্তর (১৯৬৩),
আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
সীমান্ত শিবিরে (১৯৬৭),
আর্ত শব্দাবলী (১৯৬৮),
আরো দুটি মৃত্যু (১৯৭০),
মূল্যবোধের জন্যে (১৯৭০),
যখন উদ্যত সঙ্গীন (১৯৭২),
সাহিত্য প্রসঙ্গ (১৯৭৩),
দক্ষিণের জানালা (১৯৭৪),
প্রতিবিম্ব (১৯৭৬),
বজ্রে চেরা অাঁধার আমার (১৯৭৬),
শোকার্ত তরবারী (১৯৮২),
আমার ভেতরের বাঘ (১৯৮৩) ইত্যাদি।
এছাড়া তিনি যৌথভাবে সম্পাদনা করেন উত্তর বঙ্গের মেয়েলী গীত (১৯৬২) এবং এককভাবে বাংলায় অনুবাদ করেন হোমারের ওডিসি (১৯৮৭)।
উৎস: সাহিত্যপাঠ, একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণি, বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হাসান আজিজুর রহমান
  2. হাসান হাফিজুর রহমান সঠিক
  3. শামসুর রহমান
  4. আবুল হাসান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল