মূল বিষয়বস্তুতে যান

‘লাইব্রেরি’ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন প্রবন্ধগ্রন্থের অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর

বিচিত্র প্রবন্ধ

সঠিক উত্তর: বিচিত্র প্রবন্ধ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘লাইব্রেরি’ প্রবন্ধ:- ‘লাইব্রেরি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত প্রবন্ধ। এটি তাঁর বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত।- এ প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোলধ্বনির সাথে তুলনা করেছেন।- লাইব্রেরির মহত্ত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন- জগতের উদ্দেশ্যে কি আমাদেরও কিছু বলার নেই? আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো।- লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন- বাঙালিরা জেগে উঠেছে। তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে।---------------------• রবীন্দ্রনাথ ঠাকুর: - তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবিপ্রতিভার উন্মেষ ঘটে।- মাত্র পনেরো বছর বয়সে তাঁর বনফুল কাব্য প্রকাশিত হয়। এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ হলো:- কালান্তর,- পঞ্চভূত,- বিচিত্র প্রবন্ধ,- সাহিত্য,- শিক্ষা,- সভ্যতার সংকট,- মানুষের ধর্ম।• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য নাটক সমূহ:- বিসর্জন, - রাজা, - অচলায়তন, - চিরকুমার সভা, - রক্তকরবী, - তাসের দেশ, - চণ্ডালিকা। • রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:- বৌ ঠাকুরাণীর হাট,- প্রজাপতির নির্বন্ধ, - ঘরে-বাইরে,- চোখের বালি,- যোগাযোগ,- নৌকাডুবি,- দুই বোন,- মালঞ্চ,- গোরা,- রাজর্ষি,- চতুরঙ্গ, - চার অধ্যায় ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; ‘লাইব্রেরি’ প্রবন্ধ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মানুষের ধর্ম
  2. কালান্তর
  3. বিচিত্র প্রবন্ধ সঠিক
  4. সাহিত্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল