এলিস মুনরো (Alice Munro) - সাহিত্যে নোবেল বিজয়ী কানাডার লেখক এলিস মুনরো। - ৬০ বছরের বেশি সময় ধরে ছোটগল্প লিখেছেন মুনরো। - কানাডার গ্রামীণ জীবন উপজীব্য করেই তাঁর বেশির ভাগ লেখা। - ২০১৩ সালে এলিস মুনরো সাহিত্যে নোবেল পান। - মুনরোর প্রথম গল্প ‘দ্য ডাইমেনশন অব আ শ্যাডো’। প্রকাশিত হয় ১৯৫০ সালে। - মুনরোর প্রকাশিত অন্যান্য ছোটগল্পের সংকলনের মধ্যে আছে • ‘লাইভস অব গার্লস অ্যান্ড উইম্যান’ ১৯৭১, • ‘সামথিং আই হ্যাভ বিন মিনিং টু টেল ইউ’ ১৯৭৪, • ‘দ্য মুনস অব জুপিটার’ ১৯৮২, • ‘ফ্রেন্ড অব মাই ইয়ুথ’ ১৯৯০, • ‘ওপেন সিক্রেটস’ ১৯৯৪, • ‘দ্য লাভ অব আ গুড উইম্যান’ ১৯৯৮, • ‘হেটশিপ ফ্রেন্সশিপ কোর্টশিপ লাভশিপ ম্যারিজ’ ২০০১, • ‘রানঅ্যাওয়ে’ ২০০৪, • ‘টু মাচ হ্যাপিনেস’ ২০০৯ এবং • ‘ডিয়ার লাইফ’ ২০১২।