মেধাবী
Toggle menu

দেশের সর্বশেষ ব্যাংক বহুর্ভূত আর্থিক প্রতিষ্ঠান কোনটি?

সঠিক উত্তর
নগদ ফাইন্যান্স পিএলসি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (NBFI) হল এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ ব্যাংকিং লাইসেন্স পায় না বা কোনও জাতীয় বা আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় না।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহ দেশের আর্থিক সেক্টরের আওতাভুক্ত।
- এসকল আর্থিক প্রতিষ্ঠান মূলত মেয়াদী আমানত গ্রহণ করে এবং সেখান থেকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে।
- ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামে নতুন আরেকটি আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- এখন প্রতিষ্ঠানটির নামে ব্যবসার সনদ বা লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।
- সনদ পাওয়ার পর নগদ ফাইন্যান্স তাদের কার্যক্রম শুরু করতে পারবে।
- নগদ ফাইন্যান্সের অনুমোদনের পর দেশে এখন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৬টি।
- এর মধ্যে ২টি সরকারি।
- ২১টির উদ্যোক্তা বেসরকারি খাতের ব্যবসায়ীরা।
- আর ১৩টি গড়ে উঠেছে দেশি-বিদেশি বিনিয়োগে।
- তবে দেশে এখনো কোনো আর্থিক প্রতিষ্ঠানের এমএফএস সেবা নেই, ফলে নগদই হবে প্রথম এমএফএস সেবাযুক্ত আর্থিক প্রতিষ্ঠান।

প্রজ্ঞাপন,
নতুন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স

- উপর্যুক্ত বিষয়ে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 'নগদ ফাইন্যান্স পিএলসি' (Nagad Finance PLC.) কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স (নং-ডিএফআইএম(এল)/৪২, তারিখ : ৩১ বৈশাখ ১৪৩০/ ১৪ মে ২০২৩) প্রদান করা হয়েছে। এতদ্‌বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২ জ্যৈষ্ঠ ১৪৩০/ ১৬ মে ২০২৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন নং- ডিএফআইএম(এল)১০৫৩/১০৫/২০২৩-১৫৮০ এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ্‌সঙ্গে সংযুক্ত করা হলো।


উৎস: i) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা, Bangladesh Bank.
          May 17, 2023.
        ii) প্রথম আলো, ০৩ এপ্রিল, ২০২৩।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড
নগদ ফাইন্যান্স পিএলসি সঠিক
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড